Showing posts with label education-guideline. Show all posts
Showing posts with label education-guideline. Show all posts

NU অনার্স ১ম বর্ষে ভর্তি হতে পারেনি তাদের করনীয় Honours Admission 2019?

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান।
আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন।

ত চলুন আমি আজ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভাবে বলব।



➥আপনারা সবাই জানেন যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদন ১৫ সেপ্টেম্বর অনলাইনে শেষ হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা অনেক জানেন যে অনার্স ১ম বর্ষের ১ম মেধা তালিকা এর ভর্তির ফলাফল হয়েছিল ২৩ সেপ্টেম্বর। এবং আজ  ০৩ অক্টোবর অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হয়েছিল ।

➥এখন আপনারা অনেক এ চিন্তা করছেন যে আমারা ত কোন মেধা তালিকা চাঞ্চ পেলাম না। ত কি করব?

✿আমাদের কি করনীয়?

NU অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারেনি তাদের করনীয় হলঃ- 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন। এর রিলিজ স্লিপ এর জন্যও থাকছে আবার ২য় মেধা তালিকা একবার না পেলে ২য় রয়েছে।


রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ

রিলিজ স্লিপ আবেদনের সময় এর নির্ধারিত কোন সময় বা তারিখ এখন এ দেওয়া হইনি? তবে আমরা একটা তারিখ নিচে দেছি হয়ত এর মধ্যে আবেদন শুরু হবে,
২০ অক্টোবরের পরে হতে পারে।


✿আমি কি ঐ কলেজে আবেদন করতে পারব?

হ্যাঁ আপনে ঐ কলেজে এ আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। 

কতটি কলেজে আবেদন করতে পারব?

আপনি একসাথে রিলিজ স্লিপ আবেদন সাথে ঐ কলেজেসহ আরো ৪টা মোট ৫টি কলেজে আবেদন করতে পারবেন।

✿আমি কি বিষয় চয়েজ করতে পারব?এবং কতটা?

রিলিজ স্লিপ আবেদনে আগের বিষয় চয়েজ ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে। তবে ৫ কলেজের নিচে দেয়া যাবে না, ৫টা কলেজ সিলেক্ট না করলে আবেদন সাবমিট হবেনা।

✿রিলিজ স্লিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • বাধ্যতামূলকভাবে ৫ টি কলেজের নাম দিতে হবে।
  • প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েজ দেয়া যাবে।
  • আগের কলেজে আবেদন করা যাবে।
  • এই আবেদনের কপি কলেজে জমা দিতে হবেনা।
  • রিলিজ স্লিপ আবেদনের জন্য কোন বোর্ড ফি দিতে হয়না।
  • এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে।
  • রিলিজ আবেদন ১বার সাবমিট করার পর বাতিল করে ১বার সংশোধন করা যাবে।
  • রিলিজ স্লিপের আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালী আছে।
  • যে কলেজে বা যে বিষয়ে বেশী আসন খালী থাকবে সেটাতে করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
  • রিলিজ স্লিপে চাঞ্চ পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায়না।
  • রিলিজ স্লিপ আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন।
  • আগে করলে আগে চাঞ্চ পাবেন রিলিজ স্লিপে এমন কিছু নেই, যার পয়েন্ট বেশি থাকবে সেই চাঞ্চ পাবে।
  • চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের মাঝামাঝি সময়ে আবেদন করার জন্য তাহলে সার্ভারে সমস্যা কম থাকবে।
  • ১ম রিলিজ স্লিপের পরে ২য় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দিতে পারে।

✿রিলিজ স্লিপে কোথায় জমা দেব?

আপনাকে রিলিজ স্লিপে আবেদন করার পর এটা কোথায়ও জমা দিতে হবে না, এটা শুধুমাত্র ডাউনলোড করে আপনার কাছে রাখবেন,পরে চাঞ্চ পাওয়ার পর এটা লাগবে।


✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আশা করি আপনাদের ভাল লেগেছে…।

ধন্যবাদ সবাইকে…
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

[জেনে নিন এখান থেকে] জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ) ভর্তি বিজ্ঞপ্তি (সার্কুলার) ২০১৯-২০২০ প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০১৬/২০১৭ সালের মাধ্যমিক/সমমান এবং ২০১৮/২০১৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা উত্তীর্ণ নির্ধারিত জিপিএ প্রাপ্ত
শিক্ষার্থীরা ০১ সেপ্টেম্বর তারিখ থেকে ১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে।

এই আবেদন ফরমটি প্রিন্ট করে ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদন ফি বাবদ ২৫০/- টাকা ও প্রার্থীর মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে৷


ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যসমূহঃ

আবেদন শুরুর তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০১৯

আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯

আবেদন ফিঃ ২৫০ টাকা।

আবেদন ফরম প্রিন্ট করে আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ১৬ সেপ্টেম্বর ২০১৯

ভর্তি পদ্ধতিঃ এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে

ক্লাস শুরুর তারিখঃ ১ অক্টোবর

বিগত বছরের আসন সংখ্যাঃ ৪ লক্ষ ৬৮ হাজার ৫ শত ৪০ টি

আবেদনের যোগ্যতা

► বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৮/২০১৯ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

► বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৮/২০১৯ সালের HSC ও সমমান
পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

►বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা উপরোক্ত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে
পারবে।

► প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতমগ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

► ২০১৬/২০১৭ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৮/২০১৯ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই)টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাওএক্ষে আবেদন করতে পারবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা
বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।

► বিদেশী সাটির্ফিকেটধারী প্রার্থীদের ক্ষাত্রেও বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কতৃর্ক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা
নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল প্রার্থীকে
ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।

► জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল, স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে ভর্তিকৃত
কোন শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে
সে সকল শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবে।

► একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও
স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

► আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত
ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে
উত্তীর্ণ শিক্ষার্থীর মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে।

► শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে।

ভর্তি পদ্ধতি

১) ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।
প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।
২) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেওে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে
i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%
ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের
যথাক্রমে ৪০% ও ৬০%
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

ভর্তি সংক্রান্ত জরুরী লিংকসমূহ


ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড

ভর্তি নির্দেশিকা ডাউনলোড

অনলাইনে আবেদন করার সচিত্র গাইডলাইন ডাউনলোড

অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানা

আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্র:

আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না
ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবে
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের
সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও
আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল
প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন
করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

ফলাফলঃ

মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে।
এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে লিখতে হবে
NU space ATHN space Roll No এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

(এখানে, NU= National University, ATHN= Admission Test Honours Admission, Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।)

অনলাইনে ফলাফল জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

রোল ও পিন নম্বর ভুলে গেলে এই লিংকে থেকে পুনরুদ্ধার করে নিন।

Total Pageviews

Designed by Sadikur Rahman

Powered by Blogger